পাবনায় সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন পালন

পাবনা প্রতিনিধি

সারাদেশ

পাবনায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মদিন পালন করা

2024-07-27T22:00:41+00:00
2024-07-27T22:00:41+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
পাবনায় সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন পালন
পাবনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১০:০০ পিএম 
পাবনায় সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন পালন
পাবনায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৭ জুলাই) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়। 

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি কামরুজ্জামান রকির সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সুইট, উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট রিজভী শাওন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুন্নাহার রেখা, যুগ্ম সাধারণ সম্পাদক নিহার আফরোজ জলিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় সজীব ওয়াজেদ জয় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশবাসীর মঙ্গল কামনায় দোয়া করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

সময়ের আলো/আরআই



  বিষয়:   সজীব ওয়াজেদ জয়-জন্মদিন  পাবনা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: