মোংলা বন্দরে প্রথমবার ‘রসুন’ আমদানি

মোংলা প্রতিনিধি

সারাদেশ

মোংলা বন্দর দিয়ে প্রথমবার আমদানি করা হয়েছে দৈনন্দিন খাবারের গুরুত্বপূর্ণ উপাদান রসুন। সিংগাপুর পতাকাবাহী ‘এমভি মার্কস ডাভাও’ জাহাজটি চীনের কুইংডো

2024-07-29T17:30:11+00:00
2024-07-29T17:30:11+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
মোংলা বন্দরে প্রথমবার ‘রসুন’ আমদানি
মোংলা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ জুলাই, ২০২৪, ৫:৩০ পিএম 
মোংলা বন্দরে প্রথমবার ‘রসুন’ আমদানি
মোংলা বন্দর দিয়ে প্রথমবার আমদানি করা হয়েছে দৈনন্দিন খাবারের গুরুত্বপূর্ণ উপাদান রসুন। সিংগাপুর পতাকাবাহী ‘এমভি মার্কস ডাভাও’ জাহাজটি চীনের কুইংডো বন্দর থেকে ছেড়ে এসে ১৮ জুলাই মোংলা বন্দরে পৌঁছায়। পরে সোমবার (২৯ জুলাই) খুলনা ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান জাহাজে আসা ২২৯ টিইইউজ কন্টেইনারে ৫৮ মেট্রিক টন এই রসুন খালাস করে। মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মো. মাকরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আমদানিকারক প্রতিষ্ঠান পূরবী ট্রেডার্স চীন থেকে দুটি ৪০ ফিট কন্টেইনারে ৫৮ মেট্রিক টন রসুন আমদানি করে। এর মধ্যে দিয়ে মোংলা বন্দরে এই প্রথম রসুন আমদানি হয়। পরে কাস্টমস কায়িক পরীক্ষা সম্পন্ন শেষে সোমবার (২৯ জুলাই) খালাস করে দেশের বিভিন্ন পাইকারি বাজারে সড়ক পথে পাঠানো হয়।

মোংলা বন্দর কর্তৃপক্ষের এই কর্মকর্তা বলেন, মোংলা বন্দর দিয়ে গত ১ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত মোট ৫৭টি বিদেশি বাণিজ্যিক জাহাজে জুট, জুট গুডস, চিংড়ি, সাদামাছ, তৈরি পোশাক, কটন, স্লাগ ইত্যাদি রপ্তানি এবং মেশিনারিজ, সার, কয়লা, পাথর, জিপসাম, গ্যাস, সয়াবিন তেল, পাম ওয়েল, ফ্ল্যাইএস, গাড়ি ইত্যাদি আমদানি হয়। যার পরিমাণ পাঁচ লক্ষ ৯৫ হাজার মেট্রিক টন কার্গো, ১৪৭৪ টিইইউজ কন্টেইনার এবং ১৩৪৯টি গাড়ি।

সময়ের আলো/আরআই



  বিষয়:   মোংলা বন্দর-রসুন আমদানি  খুলনা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: