ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের কালো পতাকা মিছিল

ঠাকুরগাঁও প্রতিনিধি

সারাদেশ

‘কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’ এই স্লোগানকে সামনে রেখে কোটা পুনর্বহালের রায় বাতিলসহ সারাদেশে ছাত্রলীগ ও পুলিশি হামলায়

2024-07-29T17:48:56+00:00
2024-07-29T17:48:56+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের কালো পতাকা মিছিল
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ জুলাই, ২০২৪, ৫:৪৮ পিএম 
ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের কালো পতাকা মিছিল
‘কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’ এই স্লোগানকে সামনে রেখে কোটা পুনর্বহালের রায় বাতিলসহ সারাদেশে ছাত্রলীগ ও পুলিশি হামলায় শিক্ষার্থী এবং সাধারণ মানুষ নিহতের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে কালো পতাকা মিছিল করেছে বৈষম্যবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা।

সোমবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১২টায় শহরের সরকারি বালক উচ্চবিদ্যালয় (বড়মাঠ) মাঠ থেকে মিছিলটি বের হয়ে বঙ্গবন্ধু সড়ক হয়ে চৌরাস্তা প্রদক্ষিণ করে সরকারি বালক উচ্চবিদ্যালয়ের সামনে অবস্থায় নেয়।

ঘণ্টাব্যপী চলমান মিছিল ও অবস্থানে শিক্ষার্থীরা কোটা সংস্কার, আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে তাদের হত্যার প্রতিবাদ ও বিচার দাবি, কেন্দ্রীয় সমন্বয়কদের আটকের প্রতিবাদ, শিক্ষার্থীদের হয়রানিমূলক মামলা দায়ের ও গ্রেফতার করাসহ নির্যাতনের প্রতিবাদের স্লোগান দিতে থাকে।

কয়েক শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহণে অনুষ্ঠিত মিছিলকে কেন্দ্র করে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী সদস্যের উপস্থিতি লক্ষ করা গেছে। তবে কোন প্রকার সহিংস ঘটনা ঘটেনি।

অপরদিকে কোটা আন্দোলনে সারাদেশে ছাত্রলীগ ও সরকারি বাহিনীর হামলায় নিহত শহিদদের স্মরণে ঠাকুরগাঁওয়ে শোক র‌্যালি ও প্রতিবাদ সভা করেছে উদীচীসহ নানা সামাজিক ও সাংস্কৃতিক জোট।

সভায় বক্তব্য রাখেন উদীচী ঠাকুরগাঁও জেলা সংসদের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, জাতীয় তেল-গ্যাস-খনিজ সম্পদ রক্ষা কমিটি জেলা শাখার সদস্য সচিব মাহাবুব আলম রুবেল, সিপিবি জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক আহছানুল হাবিব বাবু, সদর উপজেলা কমিটির সভাপতি চৌধুরী আনোয়ার হোসেন, ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি জাহিদ হাসান, সাবেক ছাত্র নেতা মমিনুর রহমান বিশাল, সাংস্কৃতিক কর্মী মাহমুদা আক্তার প্রমুখ। এসময় সাধারণ শিক্ষার্থীদের ওপর সরকারি বাহিনী গুলোর বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে ধিক্কার জানিয়ে কবিতা আবৃত্তি করেন মেহেদী হাসান।

সময়ের আলো/আরআই



  বিষয়:   কোটা সংস্কার আন্দোলন  কালো পতাকা মিছিল  সাংস্কৃতিক জোট-শোক র‌্যালি  ঠাকুরগাঁও 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: