মায়ের সাথে দুপুরের খাবার খেয়ে ফাঁস নিলেন শিক্ষার্থী

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

সারাদেশ

ফরিদগঞ্জে নবম শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তার (১৪) আত্মহত্যা করেছে। সোমবার (৩০ জুলাই) সন্ধ্যায় উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সাচনমেঘ এলাকার ভূঁইয়া

2024-07-30T18:10:29+00:00
2024-07-30T18:10:29+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
মায়ের সাথে দুপুরের খাবার খেয়ে ফাঁস নিলেন শিক্ষার্থী
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪, ৬:১০ পিএম 
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ফরিদগঞ্জে নবম শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তার (১৪) আত্মহত্যা করেছে। সোমবার (৩০ জুলাই) সন্ধ্যায় উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সাচনমেঘ এলাকার ভূঁইয়া বাড়িতে নিজের ঘরের সিলিং প্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। 

আত্মহত্যার সংবাদ পেয়ে থানার এসআই মাহবুবুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা থানায় নিয়ে আসে।

নিহত সুমাইয়া ওই বাড়ির আবদুল আজিজের তিন মেয়ের মধ্যে সবার বড়। 

সুমাইয়ার বাবা আবদুল আজিজ ও পরিবারের লোকজন জানান, প্রতিদিনের ন্যায় সুমাইয়া তার মায়ের সাথে দুপুরের খাবার খায়। পরে সে তার রুমে চলে যায়। আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে ছিলাম। আত্মহত্যার বিষয়ে আমাকে জানালে আমি দ্রুত দোকান বন্ধ করে বাড়িতে চলে আসি। স্থানীয়রা আত্মহত্যার ঘটনাকে প্রেম গঠিত কারণে হয়েছে বলে জানান।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, আত্মহত্যার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   শিক্ষার্থীর আত্মহত্যা  ফরিদগঞ্জ-চাঁদপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: