সিলেট নগরীর চৌহাট্টায় প্রাইভেটকার ও বাই সাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) বেলা দেড়টার দিকে কেন্দ্রীয় শহিদ মিনারের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। কোতোয়ালি থানার ওসি মঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এতে গুরুতর আহত হন বাই সাইকেল আরোহী মারুফ আহমদ সিফাত। তিনি নগরীর কাজিটুলা উচাঁসড়কের মৃত আজগর আলীর ছেলে।
আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার ও বাই সাইকেল জব্দ করে।
সময়ের আলো/আরআই