রাজশাহীতে অসহায়দের মাঝে রাসিক মেয়রের খাদ্য সামগ্রী বিতরণ

রাজশাহী ব‌্যু‌রো

সারাদেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দে‌শের চলমান পরিস্থিতিতে আরও সাত শতাধিক নিম্ন আয়ের অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন আওয়ামী

2024-07-30T21:30:43+00:00
2024-07-30T21:30:43+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
রাজশাহীতে অসহায়দের মাঝে রাসিক মেয়রের খাদ্য সামগ্রী বিতরণ
রাজশাহী ব‌্যু‌রো
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪, ৯:৩০ পিএম 
রাজশাহীতে অসহায়দের মাঝে রাসিক মেয়রের খাদ্য সামগ্রী বিতরণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দে‌শের চলমান পরিস্থিতিতে আরও সাত শতাধিক নিম্ন আয়ের অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে নগরীর শহীদ কামারুজ্জামান চত্বরে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। 

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছি। যেকোনো দুঃসময়ে আওয়ামী লীগই মানুষের পাশে থাকে, আগামীতেও থাকবে। আপনারা সকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আমাদের সকলের জন্য দোয়া করবেন।

এসময় প্রত্যেকের জন্য খাদ্য সামগ্রীর প্রতিটি পকেটে রয়েছে ৫ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি আলু, ৫০০ গ্রাম ডাল, ৫০০ মিলি সয়াবিন তেল দেওয়া হয়। খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান থাকবে ব‌লে তি‌নি জানান।

খাদ্য বিতরণকালে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, রেজাউল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামারুল্লাহ সরকার কামাল, সদস্য শামসুজ্জামান আওয়াল, মহানগর শ্রমিক লীগ সভাপতি মাহাবুবুল আলম, সাধারণ সম্পাদক আকতার আলী, মহানগর যুবলীগ সভাপতি মনিরুজ্জামান খাঁন মনির, সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মোমিন, মহানগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সময়ের আলো/আরআই



  বিষয়:   অসহায় মানুষ-খাদ্য সামগ্রী বিতরণ  রাজশাহী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: