পূর্ব ঘোষিত কোটা বৈষম্যবিরোধী আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ অংশ হিসেবে বুধবার (৩১ জুলাই) দুপুর ১২টায় দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। পরে সেখানে পুলিশ এসে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
এসময় একজন অভিভাবকসহ মোট ১০ জনকে আটক করে পুলিশের পিকআপ ভ্যানে থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানায়, দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে বেশ কয়েকজন জড়ো হলে, সেখান থেকে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। তারা শিক্ষার্থী কিনা তা যাচাই বাছাই করা হচ্ছে।
সময়ের আলো/আরআই