চুয়াডাঙ্গায় ৪ কেজি সোনাসহ দুই পাচারকারী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

সারাদেশ

চুয়াডাঙ্গার দর্শনা থেকে ৪ কেজি ওজনের স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটক ৪টি স্বর্ণের বাজার মূল্য

2024-07-31T21:15:17+00:00
2024-07-31T21:15:17+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
চুয়াডাঙ্গায় ৪ কেজি সোনাসহ দুই পাচারকারী আটক
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩১ জুলাই, ২০২৪, ৯:১৫ পিএম 
চুয়াডাঙ্গায় ৪ কেজি সোনাসহ দুই পাচারকারী আটক
চুয়াডাঙ্গার দর্শনা থেকে ৪ কেজি ওজনের স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটক ৪টি স্বর্ণের বাজার মূল্য প্রায় ৩ কোটি ৮০ লাখ টাকা। বুধবার (৩১ জুলাই) দুপুরে দর্শনা পৌর এলাকার কাঁচাবাজার থেকে তাদের আটক করা হয়।

আটকরা হল- দর্শনা পৌর এলাকার শ্যামপুরপাড়ার মৃত রাহেল মন্ডলের ছেলে রেজাউল ইসলাম ও একই পাড়ার ইউসুফ আলীর ছেলে ইস্রাফিল হোসেন।

জেলা গোয়েন্দা পুলিশের এসআই ভবতোষ জানান, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম দর্শনা পৌর এলাকার কাঁচাবাজারে অবস্থান নেয় স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদে। পরে ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করে তাদের দেহ তল্লাশি করে ৪ কেজি ২৫ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বার উদ্ধার করে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   স্বর্ণের বার জব্দ-পাচারকারী আটক  চুয়াডাঙ্গা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: