নারীর নগ্ন ছবি ও ভিডিও পোষ্টে পুলিশের সাবেক কুকারের কারাদন্ড

বরিশাল ব্যুরো

সারাদেশ

বরিশালে নারীর নগ্ন ছবি ও ভিডিও ফেসবুকে পোষ্ট দেয়ায় জেলা পুলিশের সাবেক কুকারের ৬ বছর ৩ মাস কারাদন্ড দেয়া হয়েছে।

2024-08-01T08:54:27+00:00
2024-08-01T08:54:27+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
নারীর নগ্ন ছবি ও ভিডিও পোষ্টে পুলিশের সাবেক কুকারের কারাদন্ড
বরিশাল ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪, ৮:৫৪ এএম 
নারীর নগ্ন ছবি ও ভিডিও পোষ্টে পুলিশের সাবেক কুকারের কারাদন্ড
বরিশালে নারীর নগ্ন ছবি ও ভিডিও ফেসবুকে পোষ্ট দেয়ায় জেলা পুলিশের সাবেক কুকারের ৬ বছর ৩ মাস কারাদন্ড দেয়া হয়েছে। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

বুধবার (৩১ জুলাই) বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক এ রায় দেন বলে বেঞ্চ সহকারী নাজমুল হাসান জানান।

দন্ডিত আবুল কালাম মৃধা (৫০) নগরী কাজিপাড়া এলাকার ভাড়াটিয়া বাসিন্দা ও সদর উপজেলার কর্নকাঠি গ্রামের আশ্রাফ আলী মৃধার ছেলে।

মামলার বরাতে বেঞ্চ সহকারী জানান, মামলার বাদী বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নারী কর্মচারীর সাথে সুসম্পর্ক হয়। এর জেরে নারীর ভাই ও কন্যাকে পুলিশে চাকুরি দেয়ার প্রলোভন দিয়ে মোট ২৭ লাখ টাকা নেয়। চাকুরি দিতে না পারায় টাকা ফেরত চায়। টাকা ফেরত না দিয়ে ষড়যন্ত্র শুরু করে। পরে ফেইসবুকে একাধিক ভুয়া আইডি খুলে নারীর নগ্ন ছবি ও ভিডিও পোষ্ট করে।

এ ঘটনায় ওই নারী বাদী হয়ে সাইবার ট্রাইব্যুনালে মামলা করে। ২০২৩ সালের ১৪ জুন আসামীকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন জমা দেয় বরিশাল মেট্রো সিআইডির এসআই পলাশ সেন। বিচারক ৮ জনের স্বাক্ষ্য নিয়ে তিন ধারায় ওই দন্ড দেন।


সময়ের আলো/এএ/

Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: