নবাবগঞ্জে আওয়ামী লীগের শোক মিছিল

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

শোকাবহ আগস্ট মাসের প্রথম দিনে ঢাকার নবাবগঞ্জে শোক মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় উপজেলা

2024-08-01T20:39:28+00:00
2024-08-01T20:39:28+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
নবাবগঞ্জে আওয়ামী লীগের শোক মিছিল
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪, ৮:৩৯ পিএম 
নবাবগঞ্জে আওয়ামী লীগের শোক মিছিল
শোকাবহ আগস্ট মাসের প্রথম দিনে ঢাকার নবাবগঞ্জে শোক মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় উপজেলা সদরে এ কর্মসূচি পালন করা হয়।

মিছিলটি কাসিমপুর দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা ফটক হয়ে কায়কোবাদ চত্বর ঘুরে বৈরী আবহাওয়ায় নতুন জেলা পরিষদ মার্কেটে সংক্ষিপ্ত পথসভায় করা হয়। পরে নেতাকর্মীরা কার্যালয়ে ফিরে আসেন।

পথসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান কিসমত। তিনি বলেন, জামায়াত-বিএনপির অপশক্তি সকলে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে । এসব স্বাধীনতা বিরোধী অপশক্তির অপপ্রচার রুখতে সাধারণ জনগণকে সচেতন করতে হবে। 

পথসভায় অংশগ্রহণ করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমা আক্তার লাবণ্য, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান সিকদারসহ অ্যাড. সাফিল উদ্দিন মিয়া, মো. ইব্রাহিম খলিল, মো. জালাল উদ্দিন, প্রবীর সাহা, সুকুমার হালদার, দেলোয়ার হোসেন খান, মীর আরিফ হোসেন, এস এম সাইফুল ইসলাম, শেখ সুজন বাবু, নাহিদুল আলম নাদিমসহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগ, মৎস্যজীবি লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

সময়ের আলো/আরআই



  বিষয়:   শোকাবহ আগস্ট  আওয়ামী লীগ-শোক মিছিল দোহার-নবাবগঞ্জ  ঢাকা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: