ফেনীতে আওয়ামী লীগের শোক মিছিল

ফেনী প্রতিনিধি

সারাদেশ

ফেনীতে বিশাল শোক মিছিল করেছেন জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ‘শোক হোক শক্তি’ স্লোগানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক

2024-08-01T21:49:13+00:00
2024-08-01T21:49:13+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
ফেনীতে আওয়ামী লীগের শোক মিছিল
ফেনী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪, ৯:৪৯ পিএম 
ফেনীতে আওয়ামী লীগের শোক মিছিল
ফেনীতে বিশাল শোক মিছিল করেছেন জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ‘শোক হোক শক্তি’ স্লোগানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির নেতৃত্বে বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে শহরের পৌর চত্বরের সামনে থেকে মিছিলটি বের করা হয়। পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাংক রোডের শহীদ মিনারের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। 

মিছিলের অগ্রভাগে এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার তপন মজুমদার, ফেনী পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহীদ খোন্দকারসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/আরআই



  বিষয়:   শোকাবহ আগস্ট  আওয়ামী লীগ-শোক মিছিল  ফেনী-চট্টগ্রাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: