সাতকানিয়ায় বৃষ্টিতে মাটির দেয়াল ধসে মা-ছেলের মৃত্যু

সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রামের সাতকানিয়ায় ভারি বর্ষণে বাড়ির মাটির দেয়াল ধসে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার (১ আগস্ট)

2024-08-02T16:21:13+00:00
2024-08-02T16:21:13+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
সাতকানিয়ায় বৃষ্টিতে মাটির দেয়াল ধসে মা-ছেলের মৃত্যু
সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪, ৪:২১ পিএম 
সাতকানিয়ায় বৃষ্টিতে মাটির দেয়াল ধসে মা-ছেলের মৃত্যু
চট্টগ্রামের সাতকানিয়ায় ভারি বর্ষণে বাড়ির মাটির দেয়াল ধসে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (১ আগস্ট) উপজেলার ছদাহা ইউনিয়নের পশ্চিম আফঝল নগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কোহিনুর আক্তার (৩৬) ও ছেলে মো. ওয়াফি (৫)। একই ঘটনায় মো. জারিফ (১২) নামে আরেক ছেলে আহত হয় ।

ছদাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদুর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ভারি বর্ষণে মাটির বাড়ির দেয়াল ধসে বৃহস্পতিবার বিকেলে ওই তিনজন আহত হলে ধ্বংসস্তূপ থেকে তাদের উদ্ধারের চেষ্টা চালান স্থানীয়রা। বেশ কিছুক্ষণ পরে তিনজনকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় তাদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মা কোহিনুর আক্তারকে মৃত ঘোষণা করেন। তার ছেলে ওয়াফিকে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে নেওয়ার পথে সে মারা যায়। 

এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘আমি সবে থানায় এসেছি। এ ধরনের কোনো তথ্য এখনও পাইনি।’ 

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস বলেন, ‘দেয়াল ধসে নিহতের বিষয়টি স্থানীয় চেয়ারম্যান আমাকে অবহিত করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।’

সময়ের আলো/আরআই



  বিষয়:   মাটির দেয়াল ধসে মৃত্যু  সাতকানিয়া-চট্টগ্রাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: