উদ্ধারের পর সুন্দরবনে ৪ মদনটাক পাখি অবমুক্ত

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া ইকোট্যুরিজম এলাকায় চুয়াডাঙ্গার ঠাকুরপুর সীমান্ত এলাকা থেকে বিরল প্রজাতির মদনটাক পাখি উদ্ধারের পর ছেড়ে দেওয়া

2024-08-03T21:59:43+00:00
2024-08-03T21:59:43+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
উদ্ধারের পর সুন্দরবনে ৪ মদনটাক পাখি অবমুক্ত
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ আগস্ট, ২০২৪, ৯:৫৯ পিএম 
উদ্ধারের পর সুন্দরবনে ৪ মদনটাক পাখি অবমুক্ত
পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া ইকোট্যুরিজম এলাকায় চুয়াডাঙ্গার ঠাকুরপুর সীমান্ত এলাকা থেকে বিরল প্রজাতির মদনটাক পাখি উদ্ধারের পর ছেড়ে দেওয়া হয়েছে। শনিবার (৩ আগস্ট) দুপুরে সাতক্ষীরার নীলডুমুর বিজিবির তত্বাবধায়নে মদনটাক পাখিগুলোকে সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়।

নীলডুমুর বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল সানবীর হাসান জানান, ৩১ জুলাই রাতে চুয়াডাঙ্গার ঠাকুরপুর সীমান্ত এলাকা থেকে ৪টি বিরল প্রজাতির মদনটাক পাখি মালিক বিহীন অবস্থায় উদ্ধার করা হয়। পরে পাখিগুলোকে সুন্দরবনে ছেড়ে দেওয়ার জন্য বিজিবি’র যশোর আঞ্চলিক অফিস থেকে সংগ্রহ করা হয়। শনিবার দুপুরে মদনটাক পাখিগুলোকে সুন্দরবনের কলাগাছিয়া এলাকায় ছেড়ে দেওয়া হয়।

উল্লেখ্য, একাকি চলাফেরা করতে অভ্যস্থ মদনটাক পাখি সুন্দরবনে দেখতে পাওয়া যায়। সাধারণত তারা জলাভূমি বা নদীর মোহনার কাছাকাছি বসবাস করে। সংখ্যা কমে যাওয়ায় আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা মদনটাক বা হাড়গিলা পাখিটাকে বিপন্নপ্রায় প্রজাতির পাখি বলে ঘোষণা দিয়েছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   মদনটাক পাখি-সুন্দরবনে অবমুক্ত  সাতক্ষীরা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: