কুমিল্লায় জেলা মৎস্য কর্মকর্তার গাড়িতে আগুন

কুমিল্লা প্রতিনিধি

সারাদেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে কুমিল্লার শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে এসিল্যান্ডের গাড়িতে আগুন দেওয়ার পাঁচ ঘণ্টা পর জেলা

2024-08-04T22:31:24+00:00
2024-08-04T22:31:24+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
সারাদেশ
কুমিল্লায় জেলা মৎস্য কর্মকর্তার গাড়িতে আগুন
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ আগস্ট, ২০২৪, ১০:৩১ পিএম 
কুমিল্লায় জেলা মৎস্য কর্মকর্তার গাড়িতে আগুন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে কুমিল্লার শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে এসিল্যান্ডের গাড়িতে আগুন দেওয়ার পাঁচ ঘণ্টা পর জেলা মৎস্য কর্মকর্তার গাড়িতে আগুন দিয়েছে দুষ্কৃতকারীরা।

শনিবার (৩ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে চান্দিনা থেকে কুমিল্লা শহরে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঠেরপুল এলাকায় গাড়ির গতি রোধ করে প্রথমে ভাংচুর এবং পরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

এর আগে বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা-বাগুর বাস স্টেশন এলাকায় চান্দিনা উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) গাড়িতে আগুন দেয় দুষ্কৃতকারীরা।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে জেলা মৎস্য কর্মকর্তা মো. বেলাল হোসেন চান্দিনা থেকে কুমিল্লার উদ্দেশে রওনা হয়ে কাঠেরপুল এলাকায় পৌঁছলে তার গাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। সেখানে আন্দোলনরত কোনো শিক্ষার্থী না থাকলেও দুষ্কৃতকারীরা পেট্রোল ঢেলে মৎস্য কর্মকর্তার গাড়িতে আগুন দেয়।

এ ব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাবের মো. সোয়াইব জানান, আন্দোলনে কিছু শিক্ষার্থী থাকলেও তাদেরকে আমরা বুঝিয়ে বলায় তারা বিক্ষোভ শেষে মহাসড়ক থেকে সরে যায়। 

দুষ্কৃতকারীরা এসিল্যান্ডের গাড়িতে অগ্নিসংযোগ করেই থেমে থাকেনি। প্রথম ঘটনার প্রায় পাঁচ ঘণ্টা পর জেলা মৎস্য কর্মকর্তার গাড়িতে অগ্নিসংযোগ করে তারা। যারা এসব ঘটনা ঘটিয়েছে, তারা কেউ শিক্ষার্থী নয়।




Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: