বৈষম্যমুক্ত পুলিশ গঠনের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

১১ দফা দাবিতে বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মচারী সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি পালন করছেন সিরাজগঞ্জে জেলায় কর্মরত পুলিশ সদস্যরা।

2024-08-08T18:58:28+00:00
2024-08-08T18:58:28+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
বৈষম্যমুক্ত পুলিশ গঠনের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪, ৬:৫৮ পিএম 
বৈষম্যমুক্ত পুলিশ গঠনের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ
১১ দফা দাবিতে বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মচারী সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি পালন করছেন সিরাজগঞ্জে জেলায় কর্মরত পুলিশ সদস্যরা। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে জেলা পুলিশ লাইন্সের রিজার্ভ অফিসের সামনে ১১ দফা দাবিতে বিক্ষোভ করেন কর্মরত পুলিশ সদস্যরা। সেই সঙ্গে দাবি আদায় ও দোষী পুলিশের শাস্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচীও পালন করেছে তারা।

বিক্ষোভ কর্মসূচীতে সদর থানার পুলিশ পরিদর্শক (এস.আই) শাহিন মাহমুদ বলেন, পুলিশ সদস্যরা বিগত ১৫ বছরে অধস্তন কর্মকর্তাদের সাথে বিসিএস পুলিশ অফিসারদের বিভিন্ন অন্যায়ের কথা তুলে ধরে তাদের শাস্তির দাবি করেন। একই সাথে পুলিশ সদস্যদের জীবনের নিরাপত্তার দাবি ও ১১ দফা পূরণ না হওয়া পর্যন্ত কর্মে না ফেরার হুশিয়ারি দেন তারা।

বৈষম্যমুক্ত বাংলাদেশ পুলিশ গঠনের ১১ দফা দাবিগুলো হলো- স্বাধীন কমিশন গঠন, পুলিশ বাহিনীকে সংস্কার করে দলীয় প্রভাব মুক্ত জনগণের কল্যাণে নিয়োজিত করতে হবে। আমরা যে রংয়ের ইউনিফর্ম পরিধান করে কলঙ্কিত হয়েছি সেই পোশাকের রং পরিবর্তন করে কনস্টেবেল থেকে আইজি পর্যন্ত একই ড্রেসকোড হতে হবে। সেই সঙ্গে চলমান সহিংসতায় পুলিশ সদস্য আহত ও নিহতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা, যে সকল দায়িত্ব পালন করতে গিয়ে জানমালের নিরাপত্তার জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে কোন প্রকারের বিভাগীয় ব্যবস্থা অথবা হয়রানি করা যাবে না। সকল পুলিশ সদস্যদের অন্যান্য সংস্থার চাকুরীর মতো শ্রম আইন অনুযায়ী ৮ ঘণ্টা কর্মঘণ্টা নিশ্চিত করতে হবে। রাষ্ট্রের প্রয়োজনে যদি ৮ ঘণ্টার বেশি দায়িত্ব পালন করতে হয় তাহলে ওভার টাইম হিসাবে গণ্য করতে হবে। এই দাবিসহ ১১টি দাবি তুলে ধরেছে সিরাজগঞ্জের বিভিন্ন থানায় কর্মরত পুলিশ সদস্যরা।

এসময় বিক্ষোভে সদর থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) ইয়ামিন, এস.আই মো. জসিম, এস.আই রাসেলসহ প্রায় শতাধিক পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 

সময়ের আলো/আরআই



  বিষয়:   পুলিশের কর্মবিরতি  সিরাজগঞ্জ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: