জনমনে স্বস্তি ফেরাতে কঠোর নিরাপত্তায় সেনাবাহিনী

পলাশ প্রতিনিধি

সারাদেশ

নরসিংদী জেলায় অবস্থানরত বাংলাদেশ সেনাবাহিনীর ২৮ ইস্টবেঙ্গল রেজিমেন্টের নেতৃত্বে বৃহস্পতিবার সকালে একটি টহল দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সার কারখানা ঘোড়াশাল, পলাশে

2024-08-08T19:06:52+00:00
2024-08-08T19:06:52+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
জনমনে স্বস্তি ফেরাতে কঠোর নিরাপত্তায় সেনাবাহিনী
পলাশ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪, ৭:০৬ পিএম 
জনমনে স্বস্তি ফেরাতে কঠোর নিরাপত্তায় সেনাবাহিনী
নরসিংদী জেলায় অবস্থানরত বাংলাদেশ সেনাবাহিনীর ২৮ ইস্টবেঙ্গল রেজিমেন্টের নেতৃত্বে বৃহস্পতিবার সকালে একটি টহল দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সার কারখানা ঘোড়াশাল, পলাশে তাদের নিরাপত্তা কার্যক্রম নিশ্চিত করেন। টহল কার্যক্রম চলাকালীন সময় দায়িত্বরত কর্মকর্তা ক্যাপ্টেন রকিব জনসাধারণের অবগতির জন্য মাইকিং করেন। 

এসময় তিনি বলেন, ‘এদেশ আমাদের, এদেশের সম্পদ আমাদের। আমরা যেন কেউ নিজেদের সম্পদ নিজেরা বিনষ্ট না করি। এসকল সম্পদ পুনরায় আমাদের কেই পুনর্নির্মাণ করতে হবে। সরকারি-বেসরকারি যেকোনো ধরনের সম্পদের ক্ষতি করা থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করেন।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনীর এই ইউনিট নরসিংদী জেলার ছয়টি উপজেলায় তাদের নিরাপত্তা কার্যক্রম জোরদার করার ফলে জনমনে স্বস্তি ফিরে আসে। নরসিংদী জেলার গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকরণ, হিন্দু অধ্যুষিত এলাকা ও মন্দিরের নিরাপত্তা, সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা এবং অনুরোধকৃত যেকোনো দুর্যোগ পরিস্থিতি মোকাবেলার জন্য এই জেলায় বাংলাদেশ সেনাবাহিনী সদা জাগ্রত ও প্রস্তুত বলেও জানান এই কর্মকর্তা।’

সময়ের আলো/আরআই



  বিষয়:   নিরাপত্তা ব্যবস্থা-সেনাবাহিনী  পলাশ-নরসিংদী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: