গাইবান্ধা জেলা শহরের সব কয়টি সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছে আনসার ব্যাটালিয়ন, রোভার স্কাউটস, বিএনসিসির ক্যাডেটসহ বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠনও। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল থেকে শিক্ষার্থীদের তৎপরতায় শহর জুড়ে সড়কে শৃঙ্খলা ফেরানো হয়েছে।