ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে কুমিল্লায় বিএনপির দোয়া মাহফিল

কুমিল্লা প্রতিনিধি

সারাদেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করেছে কুমিল্লা মহানগর বিএনপি। শুক্রবার (৯ আগস্ট) দুপুরে

2024-08-09T15:41:13+00:00
2024-08-09T15:41:13+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে কুমিল্লায় বিএনপির দোয়া মাহফিল
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪, ৩:৪১ পিএম 
ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে কুমিল্লায় বিএনপির দোয়া মাহফিল
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করেছে কুমিল্লা মহানগর বিএনপি। শুক্রবার (৯ আগস্ট) দুপুরে কুমিল্লা নগরীর কান্দিরপাড় জামে মসজিদে জুমার নামাজ শেষে এই দোয়ার আয়োজন করা হয়। 

মসজিদের ইমাম মুফতি ইব্রাহীম ক্বাদেরী দোয়া পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক, সাবেক এমপি হাজী আমিন-উর-রশিদ ইয়াছিন, কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু, মহানগর বিএনপির সাবেক আহবায়ক আমিরুজ্জামান আমির, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সারসহ নেতৃবৃন্দ। 

সময়ের আলো/আরআই



  বিষয়:   ছাত্র আন্দোলন-শহীদ স্মরণসভা-দোয়া মাহফিল  বিএনপি  কুমিল্লা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: