এক সপ্তাহ পর চাঁদপুরের সড়কে পুলিশ, দাপ্তরিক কার্যক্রম শুরু

চাঁদপুর প্রতিনিধি

সারাদেশ

শেখ হাসিনা পদত্যাগের এক সপ্তাহ পরে চাঁদপুর জেলার ৮ থানা পুলিশ একযোগে সড়কে নেমেছে এবং দাপ্তরিক কার্যক্রম শুরু করেছে। সোমবার

2024-08-12T16:42:17+00:00
2024-08-12T16:42:17+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
এক সপ্তাহ পর চাঁদপুরের সড়কে পুলিশ, দাপ্তরিক কার্যক্রম শুরু
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ৪:৪২ পিএম 
এক সপ্তাহ পর চাঁদপুরের সড়কে পুলিশ, দাপ্তরিক কার্যক্রম শুরু
শেখ হাসিনা পদত্যাগের এক সপ্তাহ পরে চাঁদপুর জেলার ৮ থানা পুলিশ একযোগে সড়কে নেমেছে এবং দাপ্তরিক কার্যক্রম শুরু করেছে। সোমবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত এর নেতৃত্বে শহরের শপথ চত্বর এলাকায় এসে সদর মডেল থানার পুলিশ অবস্থান নেয়।

এর আগে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক দুটি গাড়ি করে থানার পুলিশ সদস্যদের নিয়ে শপথ চত্বরে আসেন।

সেখানে পুলিশ কর্মকর্তা ও সদস্যদেরকে ফুল দিয়ে বরণ করেন চাঁদপুর জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহিম, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট শাহাজাহান খানসহ অন্যান্য নেতারা।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, গত ৫ আগস্টে ছাত্র-জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে, তার সুফল যাতে দেশের সর্বস্তরের মানুষ ভোগ করতে পারে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আজকে থেকে নতুনভাবে পুলিশ কাজ করবে। এক্ষেত্রে আমাদের সাথে শিক্ষার্থীরাও সাথে থেকে আমাদের সহযোগিতা করবে। আমরা সকলে হাতে হাত মিলিয়ে দেশ গড়ার কাজে এগিয়ে যাব।

তিনি বলেন, আজ থেকে আমাদের চাঁদপুর জেলার ৮ থানার পুলিশ কার্যক্রম শুরু করেছে। এখন থেকে আমরা জনতার পুলিশ হয়ে কাজ করবো।

এরপর অতিরিক্ত পুলিশ সুপারসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা শহরের সড়কে দায়িত্ব পালনকারী শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়কদের সাথে কথা বলেন।

সময়ের আলো/আরআই



  বিষয়:   পুলিশের কার্যক্রম শুরু  চাঁদপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: