ব্রাহ্মণবাড়িয়ার সব থানায় ফিরেছে পুলিশ, দাপ্তরিক কার্যক্রম শুরু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাদেশ

এক সপ্তাহ পর ব্রাহ্মণবাড়িয়ার ৯টি থানায় যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা। সোমবার (১২ আগস্ট) সকাল থেকে জেলা সদর থানা, সরাইল, নাসিরনগর,

2024-08-12T17:44:13+00:00
2024-08-12T17:44:13+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার সব থানায় ফিরেছে পুলিশ, দাপ্তরিক কার্যক্রম শুরু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ৫:৪৪ পিএম 
ব্রাহ্মণবাড়িয়ার সব থানায় ফিরেছে পুলিশ, দাপ্তরিক কার্যক্রম শুরু
এক সপ্তাহ পর ব্রাহ্মণবাড়িয়ার ৯টি থানায় যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা। সোমবার (১২ আগস্ট) সকাল থেকে জেলা সদর থানা, সরাইল, নাসিরনগর, কসবা, আশুগঞ্জ, বিজয়নগর, আখাউড়া, নবীনগর ও বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা উপস্থিত হন। এতে করে থানাগুলোতে আবারও ফিরতে শুরু করেছে স্বাভাবিক পরিবেশ। সে সাথে জনমনে স্বস্তি ফিরে আসতে শুরু করছে। 

জেলা পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন জানান, জেলার সবগুলো থানাতে পুলিশ সদস্যরা যোগ দিয়েছেন। সেনা সদস্যদের সহযোগিতায় অভিযোগ নথিভুক্ত ও দাপ্তরিক কার্যক্রম চলছে। দ্রুত সময়ের মধ্যে জেলা পুলিশের সার্বিক কার্যক্রম শুরু হবে। 

উল্লেখ্য, গত ৫ আগস্ট প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করার পর ব্রাহ্মণবাড়িয়ার সদর থানাসহ আশুগঞ্জ আখাউড়া, কসবা, বিজয়নগর থানায় হামলার ঘটনা ঘটে। এতে সদর থানা একেবারে ধ্বংসপ্রাপ্ত হলেও অন্যান্য থানাগুলো তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এরপর থেকে জেলার নয়টি থানার কার্যক্রম পুরোপুরি ভাবে বন্ধ ছিল।

সময়ের আলো/আরআই



  বিষয়:   পুলিশের কার্যক্রম শুরু  ব্রাহ্মণবাড়িয়া 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: