রাণীনগর থানার কার্যক্রম শুরু, পুলিশের টহল

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর রাণীনগর থানা পুলিশের কার্যক্রম শুরু করা হয়েছে। সোমবার (১২ আগস্ট) সকাল থেকে পুরোদমে রাণীনগর থানা পুলিশের সকল কার্যক্রম শুরু

2024-08-12T18:35:12+00:00
2024-08-12T18:35:12+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
রাণীনগর থানার কার্যক্রম শুরু, পুলিশের টহল
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ৬:৩৫ পিএম 
রাণীনগর থানার কার্যক্রম শুরু, পুলিশের টহল
নওগাঁর রাণীনগর থানা পুলিশের কার্যক্রম শুরু করা হয়েছে। সোমবার (১২ আগস্ট) সকাল থেকে পুরোদমে রাণীনগর থানা পুলিশের সকল কার্যক্রম শুরু করতে দেখা গেছে।

এর আগে কোটাবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পর উদ্ভূত পরিস্থিতিতে কর্মবিরতির ঘোষণা দেয় পুলিশ। এতে করে সারা দেশের ন্যায় রাণীনগর থানা পুলিশকেও আর মাঠে দেখা যায়নি।

কর্মবিরতির ঘোষণা প্রত্যাহার হওয়ার পর সোমবার সকালে রাণীনগর থানার সকল অফিসার-ফোর্স থানায় পুরোদমে তাদের নিজ নিজ দায়িত্ব পালন শুরু করেন। এরপর দুপুরের দিকে রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদের নেতৃত্বে রাণীনগর সদরে পুলিশের টহল দিতে দেখা যায়। টহল শেষে তারা থানায় যান।

রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ বলেন, সকল অফিসার-ফোর্স থানায় ছিলেন। সোমবার সকাল থেকে আমরা পুরোদমে থানার সকল কার্যক্রম শুরু করেছি। আমরা পুলিশ নিরপেক্ষ থেকে জনগণের হয়ে কাজ করতে চাই।

সময়ের আলো/আরআই



  বিষয়:   থানার কার্যক্রম শুরু  পুলিশের টহল  রাণীনগর-নওগাঁ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: