পুলিশের মনোবল ফিরে এসেছে: জিএমপি কমিশনার

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ নগরীর আটটি থানায় জনগণকে সেবা দিতে শুরু করেছে। প্রায় সকল পুলিশ সদস্য কাজে যোগ দেওয়ায় পুলিশের মনোবল

2024-08-12T18:43:12+00:00
2024-08-12T18:43:12+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
পুলিশের মনোবল ফিরে এসেছে: জিএমপি কমিশনার
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ৬:৪৩ পিএম 
পুলিশের মনোবল ফিরে এসেছে: জিএমপি কমিশনার
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ নগরীর আটটি থানায় জনগণকে সেবা দিতে শুরু করেছে। প্রায় সকল পুলিশ সদস্য কাজে যোগ দেওয়ায় পুলিশের মনোবল ফিরে এসেছ। জিএমপি পুলিশ কমিশনার মাহবুব আলম সোমবার (১২ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আটটি থানা এবং সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি পুলিশ সদস্যদের সততার সঙ্গে জনগণকে সেবা দেওয়ার আহবান জানান। এছাড়া সড়কে যানবাহনের শৃঙ্খলা আনয়নের জন্য ট্রাফিক বিভাগকে নির্দেশনা প্রদান করেন। 

পুলিশ কমিশনার টঙ্গী স্টেশন রোড এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, থানা গুলোতে কার্যক্রম এবং মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনা পুরোপুরি স্বাভাবিক হতে আরও দু’একদিন লাগতে পারে। তবে পুলিশ সব ধরণের সেবা দিতে শুরু করেছে। সোমবার (১২ আগস্ট) দিনের বেলায় পুলিশ পেট্রোল ডিউটি পালন করেছে বুধবার থেকে রাতেও পেট্রোল ডিউটি শুরু হবে। 

তিনি আরও বলেন, পুলিশের মনোবল ফিরে এসেছে। জিএমপির যে থানা ও পুলিশ বক্স গুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলো মেরামত করা হচ্ছে। এগুলো মেরামত করতে কয়েকদিন সময় লাগবে। তবে কার্যক্রম অব্যাহত থাকবে। রাস্তায় যানবাহন শৃঙ্খলায় সাধারণ শিক্ষার্থীরা যে দায়িত্ব পালন করছে তারা কত দিন এ দায়িত্ব পালন করবে তার সিদ্ধান্ত এখনো আসেনি। পুলিশ হেড কোয়াটার বা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত আসলে শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করা হবে।

তিনি জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সকল সদস্য কাজে যোগ দিয়েছে। তবে যারা ছুটিতে আছেন বা কারো বাবা-মা বা স্বজন মারা গেছে অথবা অসুস্থ আছেন তারা বাড়িতে অবস্থান করছেন দুই একদিনের মধ্য তারাও কাজে যোগ দেবেন।

এসময় তার সঙ্গে অতিরিক্ত পুলিশ কমিশনার আহমার উজ্জামান, উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মো. শামসুর রহমান, ইলতুৎমিশ, মো. ইব্রাহিম, আলমগীর হোসেনসহ ঊর্ধ্বতন পুলিশ কমিশনারগণ উপস্থিত ছিলেন। 

পুলিশ কমিশনার টঙ্গী, বোর্ড বাজার ও কোনাবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন শৃঙ্খলার জন্য যে সকল শিক্ষার্থী কাজ করছে তাদের খোঁজ খবর নেন এবং তাদের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের কাজের প্রশংসা করেন। 

সময়ের আলো/আরআই



  বিষয়:   জিএমপি কমিশনার-মাহবুব আলম  পুলিশ সেবা শুরু  গাজীপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: