বগুড়ার কাহালুতে অজ্ঞাত এক নারী লাশ বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করেছে কাহালু থানা পুলিশ। মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে পুলিশ উপজেলার মুরইল ইউনিয়নের জিয়াখুর গ্রামের রাস্তার পাশে ডোবা থেকে বস্তাবন্দী অবস্থায় ঐ অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করে। তার আনুমানিক বয়স ৪২ বছর।
পুলিশের ধারণা, বেশ কয়েক দিন আগে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। ঠিক কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি।
কাহালু থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, মঙ্গলবার বিকেলে কাহালু থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ঐ অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এখন পর্যন্ত তার কোন পরিচয় পাওয়া যায়নি।
সময়ের আলো/আরআই