শেখ হাসিনার বিচারের দাবিতে জয়পুরহাটে বিএনপির অবস্থান কর্মসূচি

জয়পুরহাট প্রতিনিধি

সারাদেশ

ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সহযোগীদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি হয়েছে। এতে জয়পুরহাট জেলা

2024-08-14T17:25:13+00:00
2024-08-14T17:25:13+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
শেখ হাসিনার বিচারের দাবিতে জয়পুরহাটে বিএনপির অবস্থান কর্মসূচি
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪, ৫:২৫ পিএম 
শেখ হাসিনার বিচারের দাবিতে জয়পুরহাটে বিএনপির অবস্থান কর্মসূচি
ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সহযোগীদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি হয়েছে। এতে জয়পুরহাট জেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বুধবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় শহরের জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে  একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে আবার সেখানে গিয়ে শেষ হয়। পরে নেতাকর্মীরা বিএনপির কার্যালয়ে অবস্থান করে।

এসময় বক্তব্য রাখেন, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করা হোক।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: