গুম-খুনের বিচার দাবিতে কোটালীপাড়ায় বিএনপির বিক্ষোভ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ গত ১৭ বছরের গুম খুনের বিচার দাবিতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি।

2024-08-15T18:18:10+00:00
2024-08-15T18:18:10+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
গুম-খুনের বিচার দাবিতে কোটালীপাড়ায় বিএনপির বিক্ষোভ
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪, ৬:১৮ পিএম 
গুম-খুনের বিচার দাবিতে কোটালীপাড়ায় বিএনপির বিক্ষোভ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ গত ১৭ বছরের গুম খুনের বিচার দাবিতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি। বৃহস্পতিবার (১৫ আগস্ট) উপজেলা বিএনপির আয়োজনে একটি বিক্ষোভ মিছিল ঘাঘরকান্দা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ ঘাঘরকান্দায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমানের বাড়ির চত্বরে এসে এক সমাবেশে মিলিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ফায়েকুজ্জামান শেখ, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার, বিএনপি নেতা রামানন্দ বৈদ্য, অসীম কুমার বিশ্বাস, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সচিব মান্নান শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য সচিব মাসুদ তালুকদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য সচিব নিলয় হাওলাদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ গত ১৭ বছরের গুম-খুনের বিচার দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আমরা কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছি। আমরা আগামী আরও দু’দিন আলোচনা সভা দোয়া মাহফিলসহ নানা ধরণের কর্মসূচি পালন করবো।

সময়ের আলো/আরআই



  বিষয়:   বিএনপির বিক্ষোভ-সমাবেশ  কোটালীপাড়া-গোপালগঞ্জ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: