বন্ধুর সঙ্গে সাঙ্গু নদীতে গোসলে নেমে কিশোর নিখোঁজ

বান্দরবান প্রতিনিধি

সারাদেশ

বান্দরবানে পৌর এলাকা সাঙ্গু নদীতে ডুবে মোহাম্মদ মারুফ ইসলাম (১৭) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) সাড়ে ১২টার

2024-08-16T15:36:50+00:00
2024-08-16T15:36:50+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
বন্ধুর সঙ্গে সাঙ্গু নদীতে গোসলে নেমে কিশোর নিখোঁজ
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪, ৩:৩৬ পিএম 
বন্ধুর সঙ্গে সাঙ্গু নদীতে গোসলে নেমে কিশোর নিখোঁজ
বান্দরবানে পৌর এলাকা সাঙ্গু নদীতে ডুবে মোহাম্মদ মারুফ ইসলাম (১৭) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) সাড়ে ১২টার দিকে মারমা বাজার এলাকা থোয়াইচপ্রু মাস্টার ঘাটে এ ঘটনা ঘটে। 

নিখোঁজ মারুফ ইসলাম পৌরসভা বালাঘাটা এলাকা মোহাম্মদ দিদার ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, নিখোঁজ মারুফ ও তার বন্ধু বিজয় মল্লিক সাথে খেলার ছলে সাঙ্গু নদীতে গোসল করতে যায়। কয়েকদিন ধরে বৈরি আবহাওয়া কারণে নদীতে স্রোত বেশি থাকায় তাদের মধ্যে বিজয় মল্লিক কোনরকম সাঁতার কেটে তীরে পৌঁছালে পারলেও পানি স্রোতে টেনে নিখোঁজ হয় মারুফ। পড়ে স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পাওয়া যায়নি। এরপর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যায়নি।

জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার বিশ্বান্তর বিকাশ বড়ুয়া বলেন, এই স্টেশনে ডুবুরি না থাকায়, পাশে জেলা রাঙ্গামাটি ও চট্টগ্রাম বিভাগ থেকে ফায়ার স্টেশন ডুবুরি দলকে অবহিত করেছি। তবুও নিখোঁজ কিশোরকে উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছি।

সময়ের আলো/আরআই




  বিষয়:   সাঙ্গু নদী-কিশোর নিখোঁজ  বান্দরবান 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: