নড়াইলে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য ফন্টের শান্তি সম্প্রীতি

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

ধর্ম যার যার রাষ্ট সবার এই শ্লোগানকে সামনে রেখে নড়াইলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফন্টের শান্তি সম্প্রীতি ও বেগম

2024-08-16T19:31:57+00:00
2024-08-16T19:31:57+00:00
 
  রবিবার, ২৮ জুন ২০২৬,
১৪ আষাঢ় ১৪৩৩
রবিবার, ২৮ জুন ২০২৬
সারাদেশ
খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা
নড়াইলে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য ফন্টের শান্তি সম্প্রীতি
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪, ৭:৩১ পিএম 
নড়াইলে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য ফন্টের শান্তি সম্প্রীতি
ধর্ম যার যার রাষ্ট সবার এই শ্লোগানকে সামনে রেখে নড়াইলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফন্টের শান্তি সম্প্রীতি ও বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিতসভায় সভাপত্বি করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফন্টের নড়াইলে সভাপতি কল্যাণ মুখার্জি। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদ মো. মনিরুল ইনলাম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহ সভাপতি জুলফিকার আলী মন্ডল, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভি জজ, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক রুবেল ,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সানি প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, আওয়ামী দুঃশাসনের সময় যতগুলো খুন-গুম দুর্নীতি হয়েছে প্রত্যেকটির বিচার পুঙ্খানুপুঙ্খভাবে এই বাংলার মাটিতেই করতে হবে। বাংলাদেশকে একটা তলা বিহীন ঝুড়ি তৈরি করে শেখ হাসিনা পালিয়েছে। শেখ হাসিনার বিচার এখন সময়ের দাবি।

বিডিআর বিদ্রোহের ঘটনার মধ্যদিয়ে দেশপ্রেমিক চৌকস সেনা কর্মকর্তাদের বর্বরোচিত হত্যা, হেফাজতের আলেমদের নিষ্ঠুরতম গণহত্যা, ইলিয়াস আলীসহ বিএনপি ও সমমনা বিরোধী রাজনৈতিক দলের হাজার হাজার নেতাকর্মী-সাধারণ মানুষকে গুম-হত্যা-নির্যাতন-নিপীড়ন এবং সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলিবর্ষণ করে শত শত প্রাণ কেড়ে নেওয়ার ঘটনায় সরাসরি নির্দেশদাতা শেখ হাসিনার বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাঠে থাকবে। এছাড়া নড়াইলেন বিএনপির হিন্দুসহ নির্যাতিত সকলের পাশে থাকার আশ্বাস দেন।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: