কক্সবাজারে সাবেক এমপিসহ ১৫০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

কক্সবাজার প্রতিনিধি

সারাদেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রকাশ্যে গুলি করে হত্যার অভিযোগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১২ নেতা-কর্মীর নাম উল্লেখ করে দেড় শতাধিক

2024-08-17T16:59:13+00:00
2024-08-17T16:59:13+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
কক্সবাজারে সাবেক এমপিসহ ১৫০ জনের বিরুদ্ধে হত্যা মামলা
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪, ৪:৫৯ পিএম 
কক্সবাজারে সাবেক এমপিসহ ১৫০ জনের বিরুদ্ধে হত্যা মামলা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রকাশ্যে গুলি করে হত্যার অভিযোগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১২ নেতা-কর্মীর নাম উল্লেখ করে দেড় শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৭ আগস্ট) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সদর থানার ওসি মো. রকিবুজ্জামান। 

মামলার আসামিরা হলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাবেক সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, জেলা পরিষদ চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল, তার ছোট ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, পৌর মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী, যুবলীগ নেতা ইশতিয়াক আহমেদ জয়, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক মারুফ আদনান, সহ-সভাপতি মঈন উদ্দিন, প্যানেল মেয়র সালা উদ্দিন সেতু, খুরুশকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান সিদ্দিকী, পৌর ছাত্রলীগের সভাপতি হাসান তারেক, সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ দেড় শতাধিক নেতাকর্মী। 

সদর থানার ওসি মো. রকিবুজ্জামান বলেন, পুলিশের উপ-পরিদর্শক সেলিম মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। গত ৪ আগস্ট সন্ধ্যায় প্রকাশ্যে গোলাগুলিতে নিহত হন এক আন্দোলনকারী। যারা সে সময় গুলি চালিয়েছেন সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাদের আসামি করা হয়েছে। বাকীদেরও তদন্ত করে বের করা হচ্ছে বলে জানান তিনি। তাছাড়া স্বজনদের পক্ষ থেকে মামলা হতে পারে বলে জানা তিনি।

সময়ের আলো/আরআই



  বিষয়:   কোটা আন্দোলন-মৃত্যু-হত্যা মামলা  কক্সবাজার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: