২০ ঘণ্টা পর সমুদ্রের জোয়ারে ভেসে এলো শিক্ষার্থীর মরদেহ

কক্সবাজার প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থী আতহার নূর কাইফের (১৮) মরদেহ ২০ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।শনিবার (১৭

2024-08-17T17:07:55+00:00
2024-08-17T17:07:55+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
২০ ঘণ্টা পর সমুদ্রের জোয়ারে ভেসে এলো শিক্ষার্থীর মরদেহ
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪, ৫:০৭ পিএম 
২০ ঘণ্টা পর সমুদ্রের জোয়ারে ভেসে এলো শিক্ষার্থীর মরদেহ
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থী আতহার নূর কাইফের (১৮) মরদেহ ২০ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।শনিবার (১৭ আগস্ট) সকালের দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট থেকে মরদেহটি উদ্ধার হয় বলে জানান ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ।

নিহত আতহার নূর কাইফ উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া পালং এলাকার বশির উদ্দিন মাহমুদের ছেলে। সে এ বছর কক্সবাজার ডিসি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষার্থী অংশ নিয়েছিল।

স্থানীয়দের বরাতে পুলিশ সুপার মনজুর মোরশেদ জানান, শুক্রবার সকালে আতহার নূর কাইফ তার এক খালাত ভাই ও খালাত ভাইয়ের এক বন্ধুসহ কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট সাগরে গোসলে করতে যায়। এক পর্যায়ে সাগরের ঢেউয়ের তোড়ে আতহার নূর কাইফ ভেসে যায়।

তিনি জানান, তার সন্ধানে স্বজনদের পাশাপাশি লাইফগার্ড, ট্যুরিস্ট পুলিশ ও বিচ কর্মীদের তৎপরতা অব্যাহত ছিল। শনিবার সকাল ৬টার দিকে সৈকতের কলাতলী পয়েন্টে জোয়ারের সময় একটি মরদেহ ভেসে আসে। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি আতহার নূর কাইফের বলে শনাক্ত করে। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

সময়ের আলো/আরআই



  বিষয়:   কক্সবাজার সমুদ্র সৈকত  সমুদ্রে শিক্ষার্থী নিখোঁজ-মরদেহ উদ্ধার  কক্সবাজার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: