গাইবান্ধায় সাবেক এমপিসহ আ.লীগের ৯৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধায় যুবদল জেলা কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপের অভিযোগে গাইবান্ধা সদরের সাবেক সংসদ সদস্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং

2024-08-18T21:19:10+00:00
2024-08-18T21:19:10+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
গাইবান্ধায় সাবেক এমপিসহ আ.লীগের ৯৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ আগস্ট, ২০২৪, ৯:১৯ পিএম 
গাইবান্ধায় সাবেক এমপিসহ আ.লীগের ৯৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
গাইবান্ধায় যুবদল জেলা কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপের অভিযোগে গাইবান্ধা সদরের সাবেক সংসদ সদস্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং সাবেক পৌর মেয়রসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা আরও ১৫০-১৬০ জনকে আসামি করা হয়েছে। 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়ন আহ্বায়ক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে শনিবার (১৭ আগস্ট) রাতে গাইবান্ধা সদর থানায় এই মামলা করেন। রোববার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।

মামলায় আসামি হিসেবে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গাইবান্ধা-২ (সদর) আসনের সদ্য সাবেক সংসদ সদস্য শাহ্ সারোয়ার কবীর, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুর জামান রিংকু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গাইবান্ধা পৌরসভার সাবেক মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলনের নাম রয়েছে।

এ ছাড়া জেলা আওয়ামী লীগের সদস্য শাহ মাঈনুল ইসলাম শিল্পু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক রুবেল, সাধারণ সম্পাদক কামাল হোসেন, জেলা যুবলীগের সভাপতি সরদার মো. সাঈদ হাসান লোটন, সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজিবসহ ৯৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১৫০-১৬০ জনকে আসামি করা হয়েছে। 

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৭ জুলাই বিকেল ৪টায় শহরের সার্কুলার রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের পাশে যুবদলের জেলা কার্যালয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালান। এ সময় কার্যালয়ের তালা ভেঙে চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাব ভাঙচুর করা হয়। এ ছাড়া আতঙ্ক সৃষ্টি করার জন্য দলীয় কার্যালয়ের সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এবং কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়া হয়।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বলেন, জেলা যুবদল কার্যালয়ে হামলার ঘটনায় শনিবার (১৭ আগস্ট) রাতে একটি মামলা হয়েছে। আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের ৯৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১৫০-১৬০ জনকে মামলায় আসামি করা হয়েছে। এখন নিয়মানুযায়ী তদন্তকারী কর্মকর্তা তদন্ত করবেন এবং সেই অনুযায়ী আসামিদের গ্রেফতার করবেন। 

সময়ের আলো/আরআই








  বিষয়:   কোটা আন্দোলন  ভাঙচুর-অগ্নিসংযোগ  মামলা  গাইবান্ধা-রংপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: