কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা যাত্রী নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার যাত্রী নজির হোসেন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে মোটরসাইকেল চালক জয়কান্ত সরকার।

2024-08-18T22:47:10+00:00
2024-08-18T22:47:10+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা যাত্রী নিহত
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ আগস্ট, ২০২৪, ১০:৪৭ পিএম 
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা যাত্রী নিহত
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার যাত্রী নজির হোসেন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে মোটরসাইকেল চালক জয়কান্ত সরকার। আহত জয়কান্ত বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা ও পুলিশ জানায়, শনিবার (১৭ জুলাই) বিকেলে ফুলবাড়ী থেকে অটোরিকশা যোগে ফুলবাড়ী ডিগ্রি কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী নজির হোসেন ব্যক্তিগত কাজে ছড়ার পাড় যাচ্ছিলেন। কিন্তু অটোরিকশাটি ফুলবাড়ী-বালারহাট সড়কের ছড়ার পাড় এলাকায় এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতি সম্পন্ন মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশার যাত্রী নজির হোসেন ও মোটরসাইকেল চালক জয়কান্ত সরকার গুরুতর আহত হন। 

এ অবস্থায় স্থানীয়রা দ্রুত সেখান থেকে তাদের দুজনকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক নজির হোসেনকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, আহত জয়কান্ত সরকারের অবস্থার আরও অবনতি ঘটলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নওয়াবুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

সময়ের আলো/আরআই





  বিষয়:   সড়ক দুর্ঘটনা  অটোরিকশা যাত্রী নিহত  কুড়িগ্রাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: