ঝিনাইদহে সাবেক ৩ এমপিসহ ৪৬৮ জনের বিরুদ্ধে মামলা

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

ঝিনাইদহে জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৪৬৮ জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা দায়ের। সোমবার (১৯ আগস্ট)

2024-08-19T18:53:57+00:00
2024-08-19T18:53:57+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
ঝিনাইদহে সাবেক ৩ এমপিসহ ৪৬৮ জনের বিরুদ্ধে মামলা
বিএনপির কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪, ৬:৫৩ পিএম 
ঝিনাইদহে সাবেক ৩ এমপিসহ ৪৬৮ জনের বিরুদ্ধে মামলা
ঝিনাইদহে জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৪৬৮ জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা দায়ের। সোমবার (১৯ আগস্ট) সকালে জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পি বাদী হয়ে সদর থানায় এ মামলা দায়ের করেছেন। 

মামলায় ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদার, ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপু, সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি, সদর পৌরসভার মেয়র কাইয়ূম শাহরিয়ার জাহেদী হিজল, পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিশ্বাস, জেলা ছাত্রলীগের সভাপতি সজীব হোসেন, সাধারণ সম্পাদক আল-ইমরানসহ সর্বমোট ৪৬৮ জনের নামে মামলা দায়ের হয়েছে। 

উল্লেখ্য, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা বিএনপির জেলা কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় জেলা বিএনপির কার্যালয়ে থাকা আসবাবপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়। এতে দলীয় অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট নষ্ট হয়ে যাওয়ায় তাদের মারাত্মক ক্ষতি সাধিত হয়। 

ঝিনাইদহ সদর থানার ওসি শাহিন উদ্দিন জানান, বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৪৬৮ জনের নাম উল্লেখ করে একটি মামলা হয়েছে। মামলা নং- ১৬।   

সময়ের আলো/আরআই



  বিষয়:   বিএনপির কার্যালয়  ভাঙচুর-অগ্নিসংযোগ  মামলা  ঝিনাইদহ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: