গাজীপুরে লুট হওয়া অস্ত্র উদ্ধার, হস্তান্তর করল সেনাবাহিনী

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গাজীপুরের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র, গোলাবারুদ, গুলি এবং অন্যান্য সরঞ্জামাদি

2024-08-19T23:32:04+00:00
2024-08-19T23:32:04+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
গাজীপুরে লুট হওয়া অস্ত্র উদ্ধার, হস্তান্তর করল সেনাবাহিনী
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪, ১১:৩২ পিএম 
গাজীপুরে লুট হওয়া অস্ত্র উদ্ধার, হস্তান্তর করল সেনাবাহিনী
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গাজীপুরের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র, গোলাবারুদ, গুলি এবং অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করে জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। সোমবার (১৯ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে সেনাবাহিনীর ১৪ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের সদস্যরা উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ হস্তান্তর করেন।

গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের মাধ্যমে পুলিশের কাছে অস্ত্রগুলো হস্তান্তর করেন ১৪ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান।

এসময় জেলা প্রশাসক (ডিসি) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, গত ৫ আগস্ট জেলার বিভিন্ন থানা থেকে খোয়া যাওয়া এবং লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযানে নামেন ১৪ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের সেনা সদস্যরা। অনেকে স্বেচ্ছায় সেনাবাহিনীর কাছে অস্ত্র জমা দিয়েছেন। ধারাবাহিক অভিযানে সেনা সদস্যরা তিনটি পিস্তল, পাঁচটি শটগান, একটি ওয়ালথার, ছয়টি পিস্তল ম্যাগাজিন, চারটি পিস্তল বক্স, একটি এসএমজি ম্যাগাজিন, ৮৩ রাউন্ড শটগানের গুলি, ২০ রাউন্ড বল অ্যামো, পুলিশের রায়ট সরঞ্জামসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন। 

লুট হওয়া এবং খোয়া যাওয়া অস্ত্র সেনাবাহিনীর কাছে হস্তান্তর করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সেনাবাহিনীর কাছে অস্ত্র হস্তান্তর করা হলে কাউকে কিছু বলা হবে না। তবে যৌথ অভিযান শুরু হলে যার কাছে অস্ত্র পাওয়া যাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান অধিনায়ক ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, উপ-অধিনায়ক মেজর আসিফ ইকবাল, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ ইলতুৎমিশ, পুলিশ সুপার (এসপি) কাজী শফিকুল আলম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা জোনের এসি ফাহিম আসজাদসহ সেনাবাহিনী, পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সময়ের আলো/আরআই



  বিষয়:   লুট হওয়া অস্ত্র উদ্ধার  গাজীপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: