৮ বছর পর মুক্তি পাচ্ছেন বিএনপি নেতা আসলাম চৌধুরী

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী রাষ্ট্রদ্রোহ মামলার হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। এর ফলে তার মুক্তিতে বাধা নেই

2024-08-19T23:49:33+00:00
2024-08-19T23:49:33+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
৮ বছর পর মুক্তি পাচ্ছেন বিএনপি নেতা আসলাম চৌধুরী
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪, ১১:৪৯ পিএম 
৮ বছর পর মুক্তি পাচ্ছেন বিএনপি নেতা আসলাম চৌধুরী
বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী রাষ্ট্রদ্রোহ মামলার হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। এর ফলে তার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী। সোমবার (১৯ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এর আগে রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আসলাম চৌধুরীর জামিন দীর্ঘদিন যাবত স্থগিত ছিল।

২০১৬ সালের ২৬ মে ইসরায়েলের ক্ষমতাসীন দলের এক সদস্যের সঙ্গে মিলে বাংলাদেশে ‘সরকার উৎখাতের ষড়যন্ত্র’ করার অভিযোগে বিএনপি নেতা আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেন পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন।

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী আট বছরের বেশি সময় ধরে কারাগারে বন্দী। তার বিরুদ্ধে ৭৬টি নাশকতা, বিস্ফোরক, বিশেষ ক্ষমতা, দুর্নীতি, রাষ্ট্রদ্রোহ ও চেকের মামলা রয়েছে। তিনি ৭৬টি মামলায়ই জামিন পেয়েছেন। তবে রাষ্ট্রদ্রোহ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন চেম্বার জজ স্থগিত করার কারণে এতদিন মুক্তি পাননি তিনি। এদিকে তারা জামিনে খুশি সীতাকুণ্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। 

সময়ের আলো/আরআই



  বিষয়:   বিএনপির নেতা-আসলাম চৌধুরী  জামিন বহাল  চট্টগ্রাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: