জয়পুরহাটে শেখ হাসিনার বিরুদ্ধে আরেক হত্যা মামলা

জয়পুরহাট প্রতিনিধি

সারাদেশ

জয়পুরহাট সদর থানার সামনে বিজয় মিছিলের দিন মেহেদী শেখ (২৫) নিহতের ঘটনায় আদালতে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ

2024-08-20T20:48:13+00:00
2024-08-20T20:48:13+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
জয়পুরহাটে শেখ হাসিনার বিরুদ্ধে আরেক হত্যা মামলা
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ৮:৪৮ পিএম 
জয়পুরহাটে শেখ হাসিনার বিরুদ্ধে আরেক হত্যা মামলা
জয়পুরহাট সদর থানার সামনে বিজয় মিছিলের দিন মেহেদী শেখ (২৫) নিহতের ঘটনায় আদালতে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ২১৭ জনকে আসামি করা হয়েছে। 

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে নিহত মেহেদীর স্ত্রী জেসমিন আক্তার সৃষ্টি বাদী হয়ে জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানের আদালতে মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করতে জয়পুরহাট সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। মামলার বাদী আইনজীবী আব্দুল মোমিন ফকির এ তথ্য জানিয়েছেন।

নিহত মেহেদী শহরের নতুনহাট এলাকার মৃত আলতাফ হোসেন শেখের ছেলে। পেশায় একজন অটোচালক ছিলেন।

মামলার বিবরণে জানা গেছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ৭০০ থেকে ৮০০ জনতা জয়পুরহাট সদর থানার বাহিরে অবস্থান নিয়ে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। এর কিছুক্ষণ পর থানা হেফাজতের জন্য সেনাবাহিনীর সদস্যরা গাড়ি নিয়ে আসলে বিক্ষুব্ধ জনতা তারা আরও ক্ষিপ্ত হয়ে থানার ভিতরে প্রবেশ করলে থানায় অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মী ককটেল ও গুলি ছুঁড়লে এ সময় মেহেদী গুলিবিদ্ধ হয়। কিছুক্ষণ পরেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ জয়পুরহাটের সাবেক দুই সংসদ সদস্য, জেলা ও আওয়ামী লীগের শীর্ষ নেতা, জনপ্রতিনিধিদের নাম আসামির তালিকায় রয়েছে।

বাদীর আইনজীবী আব্দুল মোমিন ফকির বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরসহ ২১৭ জনকে আসামি করা হয়েছে। আদালত মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করতে জয়পুরহাট সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

সময়ের আলো/আরআই



  বিষয়:   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন  শেখ হাসিনা-হত্যা মামলা  জয়পুরহাট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: