টেকনাফে স্কুল প্রধানের অব্যাহতির খবরে শিক্ষার্থীদের বিক্ষোভ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারে জেলার টেকনাফের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হ্নীলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামকে বৈষম্যবিরোধী ছাত্রদের আনীত নানা অনিয়ম, দুর্নীতির অভিযোগের ভিত্তিতে

2024-08-20T22:13:12+00:00
2024-08-20T22:13:12+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
টেকনাফে স্কুল প্রধানের অব্যাহতির খবরে শিক্ষার্থীদের বিক্ষোভ
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ১০:১৩ পিএম 
টেকনাফে স্কুল প্রধানের অব্যাহতির খবরে শিক্ষার্থীদের বিক্ষোভ
কক্সবাজারে জেলার টেকনাফের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হ্নীলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামকে বৈষম্যবিরোধী ছাত্রদের আনীত নানা অনিয়ম, দুর্নীতির অভিযোগের ভিত্তিতে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আদনান চৌধুরী সাময়িক অব্যাহতি দিয়েছেন। 

তিনি বলেছেন, প্রধান শিক্ষক আব্দুস সালামের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রদের আনিত অভিযোগ আমলে নিয়েছি এই বিষয়ে আরও ব্যাপক তদন্তের প্রয়োজন রয়েছে। সবার সম্মতিতে একটি তদন্ত টীম গঠন করে অভিযোগ গুলো তদন্ত করার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়। তদন্তকালীন সময়ে কোন গোলযোগ যাতে সৃষ্টি না হয় সেই বিষয়ে নিরাপত্তার স্বার্থে প্রধান শিক্ষক আব্দুস সলামকে স্কুলের একাডেমিক সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দুইপক্ষকে নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এই নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়।

উক্ত সিদ্ধান্তের সংবাদ স্কুলের শিক্ষার্থীরা জানতে পারলে তাৎক্ষনিক হ্নীলা বাসস্টেশনে এসে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করে রাস্তা অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করে। এতে করে দীর্ঘ ২ ঘণ্টা যাবত টেকনাফ-কক্সবাজার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পুরো স্টেশনের ব্যবসায়ী ও জন সাধারণ চরম দুর্ভোগে পতিত হয়। পরে কয়েকজন শিক্ষক, অভিভাবক, ছাত্র ও প্রাক্তন ছাত্র বক্তব্য রাখার পর অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।

এদিকে বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও ক্ষতিগ্রস্ত ছাত্রদের দাবি একটি মহল উপজেলার অভিভাবক ইউএনও স্যারের দেয়া সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্কুল এলাকায় নিজেদের আধিপত্য বজায় রাখার জন্য স্কুলের কচিকাঁচা অবুঝ শিক্ষার্থীদের ব্যবহার করে এসমস্ত অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পাঁয়তারা চালাচ্ছে। আমরা বৈষম্যবিরোধী ছাত্ররা বেঁচে থাকতে এদেশের কোন জায়গায় দুর্নীতিবাজ ও বৈষম্য সৃষ্টিকারীদের স্থান থাকতে দেবনা।

সময়ের আলো/আরআই



  বিষয়:   শিক্ষকের অব্যাহতি-শিক্ষার্থীদের বিক্ষোভ  টেকনাফ-কক্সবাজার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: