রংপুরে শেখ হাসিনা-শেখ রেহানার নামে হত্যা মামলা

রংপুর ব্যুরো

সারাদেশ

রংপুরের রাজা রামমোহন ক্লাবের সামনে গত ১৯ জুলাই পুলিশের গুলিতে সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেন নিহতের ঘটনায় স্ত্রী জিতু বেগম হত্যা

2024-08-20T23:18:34+00:00
2024-08-20T23:18:34+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
রংপুরে শেখ হাসিনা-শেখ রেহানার নামে হত্যা মামলা
রংপুর ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ১১:১৮ পিএম 
রংপুরে শেখ হাসিনা-শেখ রেহানার নামে হত্যা মামলা
রংপুরের রাজা রামমোহন ক্লাবের সামনে গত ১৯ জুলাই পুলিশের গুলিতে সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেন নিহতের ঘটনায় স্ত্রী জিতু বেগম হত্যা মামলা করেছেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ হাসিনাসহ ৫৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে রংপুর কোতোয়ালি থানার ওসিকে দিয়েছেন। 
 
মঙ্গলবার (২০ আগস্ট) বিকেল সাড়ে তিনটায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক রাজু আহমেদ বাবু এই আদেশ দেন। 
 
অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন বকুল জানান, গত ১৯ জুলাই পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্মিচারে গুলি চালিয়ে রাজমিস্ত্রি এ নির্মমভাবে খুন করেছে। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, সাবেক সেতুমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী-আইনমন্ত্রী, হাসানুল হক ইনু, নাইমুল ইসলাম খান, রাশেদ খান মেনন, এ আরাফাত অপু উকিল, রংপুরের সাবেক এমপি আহসানুল হক চৌধুরীর ডিউক, জাকির হোসেন সরকার, আসাদুজ্জামান বাবলু, পৌর মেয়র টুটুল চৌধুরী, আইজিপিসহ ৮ পুলিশ কর্মকর্তা, উপজেলা এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ জেলা, মহানগর ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের ৫৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০০ জনকে আসামি করা হয়েছে। 

মামলাটি গ্রহণ করে আদালত মেট্রোপলিটন কোতোয়ালি থানাকে মামলা রেকর্ড করার নির্দেশ আদালত। এ নিয়ে রংপুরে মোট পাঁচটি হত্যা মামলা দায়ের হল।

সময়ের আলো/আরআই



  বিষয়:   ছাত্র আন্দোলন-সংঘর্ষ-নিহত  হত্যা মামলা-আসামি  রংপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: