খালে মাছ ধরতে গিয়ে লাশ হলেন যুবক

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের পটিয়ায় খালে মাছ ধরতে গিয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। মঙ্গলবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ইন্দ্রপুল চাঁনখালী

2024-08-20T23:40:01+00:00
2024-08-20T23:40:01+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
খালে মাছ ধরতে গিয়ে লাশ হলেন যুবক
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ১১:৪০ পিএম 
খালে মাছ ধরতে গিয়ে লাশ হলেন যুবক
চট্টগ্রামের পটিয়ায় খালে মাছ ধরতে গিয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। মঙ্গলবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ইন্দ্রপুল চাঁনখালী খাল থেকে মরদেহ উদ্ধার করে পটিয়া ফায়ার সার্ভিস।

নিহত তাজুল ইসলাম (২৫) পটিয়া পৌর সদরের ১নং ওয়ার্ড আল্লাই কাগজী পাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় আজ (মঙ্গলবার) সকালে চাঁনখালী খালে মাছ ধরতে যান তাজুল। পরিবারকে বলে আসে মাছ ধরে দুপুরের মধ্যে বাড়ি ফিরে এসে ভাত খাবে। দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেলেও বাড়ি না ফেরায় তার খোঁজ নিতে গেলে কোন ধরনের খোঁজ পাইনি।

স্থানীয়রা জানান, মাছ ধরতে তাকে খালে দেখেন তারা। এর কিছুক্ষণ পর সবার চক্ষু আড়ালে চলে যান। পরে তারা বিষয়টি তার পরিবারকে জানান।

এই বিষয়ে পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সাইদুল জানান, স্থানীয়রা ফায়ার সার্ভিসকে কল দিলে তারা ঘটনাস্থলে যায়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিস থেকে একদল ডুবুরি এনে প্রায় আধঘণ্টা চেষ্টায় তার মৃতদেহ পানির নিচে পাওয়া যায়। আধঘণ্টা চেষ্টায় পানির নিচে মরদেহ পাওয়া যায়।

তিনি জানান, নিহতের মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু  পটিয়া-চট্টগ্রাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: