লুট হওয়া ২২ মোটরসাইকেল উদ্ধার করল সেনাবাহিনী

মুন্সিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর মুন্সিগঞ্জ সদর থানা, ট্রাফিক

2024-08-22T16:59:26+00:00
2024-08-22T16:59:26+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
লুট হওয়া ২২ মোটরসাইকেল উদ্ধার করল সেনাবাহিনী
মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪, ৪:৫৯ পিএম 
লুট হওয়া ২২ মোটরসাইকেল উদ্ধার করল সেনাবাহিনী
গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর মুন্সিগঞ্জ সদর থানা, ট্রাফিক কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয় ইত্যাদি থেকে লুট হওয়া সরকারি/বেসরকারি ২২টি মোটরসাইকেল উদ্ধার করেছে সেনাবাহিনী। এছাড়া লুট হওয়া অস্ত্রের ম্যাগাজিন, ৫০টি গোলাবারুদ, আলমারি, ফ্রিজ, জেনারেটর, লকার, পুলিশের পোশাক-হেলমেট, কার্যালয়ের অগ্নিনির্বাপক যন্ত্র, জব্দ করা অটোরিকশা ইত্যাদিও ছিলো।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে সদর থানা পুলিশের ওসি (তদন্ত) হারুনুর রশীদ ও সাব ইন্সপেক্টর এনামুল হক মন্ডলকে উদ্ধারকৃত এসব মালামাল বুঝিয়ে দেন সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মুনিমুল ইসলাম।

মুন্সিগঞ্জের দায়িত্বে থাকা সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্ণেল জুবায়ের মোহাম্মদ খালেদ হোসেন বলেন, ‘বেশ কিছু মালামাল নাগরিকরা স্বেচ্ছায় আমাদের কাছে জমা দিয়েছেন। আমরা নিজেরা অভিযান চালিয়েও অনেক সরঞ্জাম উদ্ধার করেছি।’

এরআগে গত ১৮ আগস্ট ২১৯টি সরকারি অস্ত্র ও ৭ হাজার ৮২৫টি গোলাবারুদ ফেরত ও উদ্ধারের পর পুলিশকে বুঝিয়ে দেয় সেনাবাহিনী।

সময়ের আলো/আরআই



  বিষয়:   লুট হওয়া মোটরসাইকেল উদ্ধার-সেনাবাহিনী  মুন্সিগঞ্জ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: