নরসিংদীতে শেখ হাসিনা-কাদেরসহ ৮১ জনের নামে হত্যা মামলা

নরসিংদী প্রতিনিধি

সারাদেশ

নরসিংদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আজিজুল মিয়া নামে এক ডাব বিক্রেতা হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে

2024-08-22T17:08:30+00:00
2024-08-22T17:08:30+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
নরসিংদীতে শেখ হাসিনা-কাদেরসহ ৮১ জনের নামে হত্যা মামলা
গুলিতে ডাব বিক্রেতা আজিজুলের মৃত্যু
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪, ৫:০৮ পিএম 
নরসিংদীতে শেখ হাসিনা-কাদেরসহ ৮১ জনের নামে হত্যা মামলা
নরসিংদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আজিজুল মিয়া নামে এক ডাব বিক্রেতা হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে হত্যা ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় সাবেক সেতু ও সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ ও নরসিংদী সদর আসনের এমপি নজরুল ইসলাম হিরুসহ (বীর প্রতীক) স্থানীয় আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮১ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়। 

বৃহস্পতিবার (২২ আগস্ট) নরসিংদীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট নাহিদ নিয়াজী’র আদালতে মামলাটি করেন নিহতের বাবা আলমাছ মিয়া। মামলায় ৮১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত নামা আরও ৪০০ থেকে ৫০০ আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

নিহত আজিজুল মিয়া সদর উপজেলার বাদুয়াচর দড়িপাড়া গ্রামের আলমাছ মিয়ার ছেলে।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব, সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনির হোসেন, নরসিংদী সরকারি কলেজের সাবেক ভিপি এস এম কাইয়ুম, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন, আফতাব উদ্দিন ভূইয়া, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজালাল আহমেদ শাওনসহ আওয়ামী লীগের মেয়র, যুবলীগ, ছাত্রলীগের ৮১ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর জেলখানার মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র  আন্দোলনে আজিজুল অবস্থান করছিলেন। এসময় ছাত্র-জনতার শান্তিপূর্ণ অবস্থানে আসামিরা ককটেল বিস্ফোরণ করে তাদের লক্ষ্য করে নির্বিচারে গুলি ছুড়তে থাকে। এসময় একাধিক গুলি আজিজুলের শরীরে বিদ্ধ হয়। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় গত ২২ জুলাই রাত ১টায় সে মারা যায়।

মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাড. কাজী নজরুল ইসলাম বলেন, নিহতের বাবা আলমাছ তার ছেলে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮১ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। আদালতের বিচারক সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিকে মামলাটি এফ আই আর হিসেবে গ্রহণের নির্দেশ প্রদান করেন।

নরসিংদীর আইনজীবী সমিতির সভাপতি কাজী নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বাদীর অভিযোগের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত সদর থানাকে মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন। 

সময়ের আলো/আরআই




  বিষয়:   ডাব বিক্রেতা আজিজুল-গুলিতে মৃত্যু  হত্যা মামলা-আসামি  নরসিংদী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: