সিদ্ধিরগঞ্জে শেখ হাসিনা-শামীম ওসমানসহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে কিশোর হুসাইন গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের,

2024-08-22T22:11:23+00:00
2024-08-22T22:11:23+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
সিদ্ধিরগঞ্জে শেখ হাসিনা-শামীম ওসমানসহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪, ১০:১১ পিএম 
সিদ্ধিরগঞ্জে শেখ হাসিনা-শামীম ওসমানসহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে কিশোর হুসাইন গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, সাবেক এমপি শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, কায়সার হাসনাত, আজমেরি ওসমান, অয়ন ওসমানসহ ৩৮ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে।  

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক। 

এর আগে, বুধবার রাতে নিহত হুসাইনের বাবা মানিক মিয়া বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। 

মামলায় মানিক মিয়া উল্লেখ করেন, গত ২১ জুলাই অনেক আওয়ামী দুষ্কৃতিকারীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরর নির্দেশে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, পিস্তল, শর্টগান, ককটেল, ও ইট পাটকেল দেশীয় অস্ত্রসস্ত্র দ্বারা মারাত্মক আঘাত ও মারধর আরম্ভ করেন। তখন তার সন্তান হুসাইন শিমরাইলের ডাচ বাংলা ব্যাংকের সামনে বিকালে গুলিবিদ্ধ হয়ে তাৎক্ষণিক ভাবে মৃত্যুবরণ করেন।

সময়ের আলো/আরআই



  বিষয়:   ছাত্র আন্দোলন  কিশোর হত্যা-হত্যা মামলা  সিদ্ধিরগঞ্জ-নারায়ণগঞ্জ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: