ভাঙ্গায় গাড়িচাপায় বাইক আরোহী দুই বন্ধু নিহত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সারাদেশ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও এক বন্ধু।বৃহস্পতিবার (২২ আগস্ট)

2024-08-23T12:13:38+00:00
2024-08-23T12:13:38+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
ভাঙ্গায় গাড়িচাপায় বাইক আরোহী দুই বন্ধু নিহত
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪, ১২:১৩ পিএম 
ভাঙ্গায় গাড়িচাপায় বাইক আরোহী দুই বন্ধু নিহত
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও এক বন্ধু।

বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত ৯টার দিকে ঢাকা-ভাঙ্গা-খুলনা মহাসড়কের সুয়াদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার আলগি ইউনিয়নের ছুলিনা গ্রামের ঝিলু মিয়ার ছেলে বাবু মিয়া (২৪) ও পার্শ্ববর্তী চন্দ্রা গ্রামের মোকসেদ মিয়ার ছেলে ওবায়দুর রহমান (২০)। গুরুতর আহত আব্দুর রহিম মিয়া (২৪) একই গ্রামের আব্দুস সাত্তার মিয়ার ছেলে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহিল বাকী সময়ের আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সুয়াদি সিসিবিএল পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে তিন বন্ধু মোটরসাইকেলে করে মহাসড়কে উঠছিল। এমন সময় খুলনার দিক থেকে অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দিলে ঘটনাস্থলে দুই বন্ধু মারা যান।

সময়ের আলো/আরআই



  বিষয়:   সড়ক দুর্ঘটনা-গাড়িচাপা  দুই বন্ধু নিহত  ভাঙ্গা-ফরিদপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: