জয়পুরহাটে দেয়াল ধসে কৃষকের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি

সারাদেশ

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার দেওড়া গ্রামে বৃষ্টির কারণে মাটির দেওয়াল ধসে আবুল হোসেন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।শনিবার (২৪ আগস্ট)

2024-08-24T20:59:25+00:00
2024-08-24T20:59:25+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
জয়পুরহাটে দেয়াল ধসে কৃষকের মৃত্যু
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪, ৮:৫৯ পিএম 
জয়পুরহাটে দেয়াল ধসে কৃষকের মৃত্যু
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার দেওড়া গ্রামে বৃষ্টির কারণে মাটির দেওয়াল ধসে আবুল হোসেন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য উজ্জল কুমার সাহা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আবুল হোসেন একই গ্রামের তছের আলী জোয়ারদার ছেলে।

স্থানীয়রা জানান, গত কয়েকদিনের বৃষ্টিতে দেওড়া গ্রামের কৃষক আবুল হোসেনের বাড়ির দেয়াল নরম হয়ে পড়ে। শনিবার ভোরে তিনি ওজু করার জন্য বাড়ির টিউবওয়েলে যান। এসময় বৃষ্টিতে নরম হওয়া সেখানকার দেয়াল হঠাৎ করে তার ওপর ধসে পড়ে তিনি চাপা পড়েন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

সময়ের আলো/আরআই



  বিষয়:   দেয়াল ধসে কৃষকের মৃত্যু  জয়পুরহাট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: