বাঞ্ছারামপুরের ইউপি চেয়ারম্যান জনি গ্রেফতার, ৮ দিনের রিমান্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাদিদ আল রহমান ওরফে জনিকে গ্রেফতার করা হয়েছে। দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার

2024-08-24T22:40:25+00:00
2024-08-24T22:40:25+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
বাঞ্ছারামপুরের ইউপি চেয়ারম্যান জনি গ্রেফতার, ৮ দিনের রিমান্ড
ছাত্রদল নেতা নয়ন হত্যাকাণ্ড
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪, ১০:৪০ পিএম 
ইনসেটে ইউপি চেয়ারম্যান কাজী জাদিদ আল রহমান ওরফে জনি। ছবি: কোলাজ

ইনসেটে ইউপি চেয়ারম্যান কাজী জাদিদ আল রহমান ওরফে জনি। ছবি: কোলাজ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাদিদ আল রহমান ওরফে জনিকে গ্রেফতার করা হয়েছে। দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় গত বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে ঢাকা হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দর থেকে তাকে আটক করা হয়। এরপর শুক্রবার তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হলে পুলিশ বাঞ্ছারামপুরের ছাত্রদল নেতা রফিকুল ইসলাম নয়ন হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখায়।

কাজী জাদিদ আল রহমান ওরফে জনি বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সাবেক সংসদ সদস্য ক্যাপ্টেন (অবঃ) এবি তাজুল ইসলামের ভাগ্নে। বাঞ্ছারামপুরে তিনি তার মামার পক্ষে সব কিছু দেখভাল করতেন।

গোয়েন্দা পুলিশ শুক্রবার বিকেলে জনিকে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে বিজ্ঞ বিচারক সাদেকুর রহমান তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ আবদুস শহিদ বলেন, বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে পুলিশ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে কাজী জাদিদ আল রহমানকে আটক করে। পরে আমাদের কাছে হস্তান্তর করা হয়। শুক্রবার বিকেলে তাকে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে বিজ্ঞ বিচারক সাদেকুর রহমান তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ ব্যাপারে বাদী পক্ষের আইনজীবী গোলাম সারোয়ার খোকন বলেন, ২০২২ সালে বাঞ্ছারামপুরে ছাত্রদল নেতা রফিকুল ইসলাম নয়নকে আওয়ামী ক্যাডাররা পুলিশের ছত্রছায়ায় হত্যা করেছিল। এই হত্যাকাণ্ডে জনি চেয়ারম্যান জড়িত। তখন নয়নের পরিবার আদালতে একটি মামলা দায়ের করলেও তা গ্রহণ করা হয়নি। তৎকালীন স্থানীয় এমপি ক্যাপ্টেন তাজের নির্দেশে মামলাটি খারিজ হয়। এখন মুক্ত পরিবেশ হওয়ায় পুলিশের মামলায় জনি চেয়ারম্যানকে গ্রেফতার করে। আদালত তাকে ৮ দিনের রিমান্ড দেয়।

সময়ের আলো/আরআই



  বিষয়:   ছাত্রদল নেতা হত্যা-মামলা-গ্রেফতার  বাঞ্ছারামপুর-ব্রাহ্মণবাড়িয়া 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: