ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-সুলতানপুর সড়কে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ ৫

2024-08-25T18:38:43+00:00
2024-08-25T18:38:43+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ আগস্ট, ২০২৪, ৬:৩৮ পিএম 
ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-সুলতানপুর সড়কে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ ৫ যাত্রী আহত হয়েছেন। 

রোববার (২৫ আগস্ট) সকালে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দু’জন হলেন- শাহীন চৌধুরী (৪৮) ও চঞ্চল (৩৮)। নিহত দু’জনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায়। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার (২৫ আগস্ট) সকালে আখাউড়াগামী একটি মোটরসাইকেলে সাথে বিপরীত দিক থেকে আশা সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলের ২ জন আরোহী ঘটনাস্থলে প্রাণ হারায়। এসময় অটোরিকশার চালকসহ ৫ জন যাত্রী আহত হন। 

আহতদের চিকিৎসার জন্য আখাউড়া ও জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সময়ের আলো/আরআই



  বিষয়:   সড়ক দুর্ঘটনা  অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ  হতাহত-নিহত  ব্রাহ্মণবাড়িয়ায় 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: