এক দফা দাবিতে চাঁদপুরে আনসার সদস্যদের মানববন্ধন

চাঁদপুর প্রতিনিধি

সারাদেশ

চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে চাঁদপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছে আনসার সদস্যরা। রোববার (২৫ আগস্ট) দুপুরে চাঁদপুর প্রেসক্লাবের সামনে তারা

2024-08-25T18:49:54+00:00
2024-08-25T18:49:54+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
এক দফা দাবিতে চাঁদপুরে আনসার সদস্যদের মানববন্ধন
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ আগস্ট, ২০২৪, ৬:৪৯ পিএম 
এক দফা দাবিতে চাঁদপুরে আনসার সদস্যদের মানববন্ধন
চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে চাঁদপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছে আনসার সদস্যরা। রোববার (২৫ আগস্ট) দুপুরে চাঁদপুর প্রেসক্লাবের সামনে তারা ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে আনসার সদস্যরা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করে শহরের শপত চত্বর মোড়ে অবস্থান নেন।

আনসার সদস্য আবু সাঈদ বলেন, আমরা আনসার সদস্য। আমরাদের একটাই দাবি আমাদের জাতীয় করণ করতে হবে। ১৯৪৮ সাল থেকে আমরা সংগঠিত আনসার বাহিনী। কিন্তু আমাদের দাবিগুলোর বিষয়ে আমাদের ঊর্ধ্বতনরা কোন খোঁজ খবরই নেন না। আমরা এই বৈষম্য দূর করতে চাই।

আনসার সদস্যদের সমন্বয়ক কামরুল হাসান বলেন, আমরা নানাভাবে বৈষম্যের শিকার। আমাদের জাতীয় করণ করতে হবে। আমাদের এটাই হচ্ছে মূল দাবি। কাজের জন্য জেলা অফিসে গেলেও হয়রানির শিকার হই। আমাদেরকে প্রতিবছর ৬ মাস থেকে ৮ মাস অবসর থাকতে হয়। যখন কাজ থাকে না, তখন আমাদের রেশন দেয়া হয় না।

তিনি আরও বলেন, অস্ত্রধারী এবং প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে কেন আমরা অবসরে থাকবো। এসব বৈষম্য দূর করতে হবে। আর না হয় আমাদের এই দাবি আদায়ের কর্মসূচি চলবে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   আনসার সদস্যদের মানববন্ধন  চাঁদপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: