সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

সারাদেশ

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম, বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ছাত্রদল নেতাকে অপহরণের পর নির্যাতন

2024-08-25T22:53:22+00:00
2024-08-25T22:53:22+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমসহ ১০ জনের বিরুদ্ধে মামলা
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ আগস্ট, ২০২৪, ১০:৫৩ পিএম 
সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমসহ ১০ জনের বিরুদ্ধে মামলা
রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম, বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ছাত্রদল নেতাকে অপহরণের পর নির্যাতন ও চাঁদাবাজির অভিযোগে এ মামলা করা হয়।

রোববার (২৫ আগস্ট) দুপুরে রাজবাড়ীর বালিয়াকান্দি আমলি আদালতে এ মামলা করেন জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. তুহিনুর রহমান।

মামলার আসামিরা হলেন- সাবেক রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম, বালিয়াকান্দি থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) আবু সামা মো. ইকবাল হায়াত, বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এহসানুল হাকিম সাধন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নায়েব আলী, নাছির উদ্দিন, নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নারুয়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, নারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কালাম, জিল্লুল হাকিমের ছেলে মিতুল হাকিমসহ অজ্ঞাতনামা আরও তিনজন।

মামলার বাদী তুহিনুর রহমান জানান, ২০১৪ সালের ১২ জানুয়ারি তাকে অপহরণ, গুম ও চাঁদা আদায়ের জন্য নির্যাতনসহ হত্যার চেষ্টা করে। তাকে নির্যাতন করাসহ ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। ৫ লাখ টাকা নেয় এবং বিভিন্ন মামলায় আদালতে সোপর্দ করে। দেশে ও বিদেশের বিভিন্ন হাসপাতালে তাকে চিকিৎসা করাতে হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার চিকিৎসার ব্যয়ভার বহন করেন। এখনো সোজা হয়ে দাঁড়াতে পারেন না। দেশের পরিবেশ ভালো হওয়ায় এ মামলাটি করেন।

রাজবাড়ী জেলা বারের আইনজীবী ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কামরুল আলম বলেন, বিচারক মৌসুমী সাহা মামলাটি আমলে নিয়েছেন।

সময়ের আলো/আরআই



  বিষয়:   অপহরণ-নির্যাতন-মামলা  আদালতে মামলা  রাজবাড়ী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: