আনসারের অনুপস্থিতে বিকল্প ব্যবস্থা চলছে চট্টগ্রাম বিমানবন্দর

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে নিজস্ব নিরাপত্তা শাখার কর্মকর্তা-কর্মচারীরা অতিরিক্ত দায়িত্ব পালন ও ডাবল শিফটের মাধ্যমে অপারেশনাল কার্যক্রম সচল

2024-08-26T19:40:15+00:00
2024-08-26T19:40:15+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
আনসারের অনুপস্থিতে বিকল্প ব্যবস্থা চলছে চট্টগ্রাম বিমানবন্দর
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ৭:৪০ পিএম 
আনসারের অনুপস্থিতে বিকল্প ব্যবস্থা চলছে চট্টগ্রাম বিমানবন্দর
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে নিজস্ব নিরাপত্তা শাখার কর্মকর্তা-কর্মচারীরা অতিরিক্ত দায়িত্ব পালন ও ডাবল শিফটের মাধ্যমে অপারেশনাল কার্যক্রম সচল রেখেছে। ২২ জুলাই থেকে অঙ্গীভূত আনসার সদস্যরা দায়িত্ব পালন থেকে বিরত থাকলেও ব্যাটালিয়ন আনসাররা দায়িত্ব পালন করে যাচ্ছেন।

শাহ আমানতের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল জানান, চাকরি স্থায়ীকরণের দাবিতে গত ২২ আগস্ট থেকে আনসার সদস্যরা কর্মবিরতিতে যায়। এ অবস্থায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের অপারেশনাল কার্যক্রম স্বাভাবিক রাখার ব্যবস্থা নেয়া হয়েছে। এ লক্ষ্যে বিমান বন্দর কর্তৃপক্ষ নিজস্ব নিরাপত্তা শাখার কর্মকর্তা-কর্মচারীদের (এভসেক) রিশিডিউলিং এর মাধ্যমে ও কোন কোন কোনো ক্ষেত্রে ডাবল শিফটের মাধ্যমে অতিরিক্ত দায়িত্ব পালন করিয়ে অপারেশন কার্যক্রম সচল রেখেছে।

বিমান বন্দরের ল্যান্ডসাইড, এপ্রোন এরিয়া ও প্যারিমিটার এলাকায় নিরাপত্তার দায়িত্বে রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর চৌকস সদস্যরা। তাদের সঙ্গে দায়িত্বে আছে ৭৫ জন ব্যাটালিয়ন আনসার সদস্য এবং এপিবিন সদস্য। নিরবচ্ছিন্ন যাত্রী সেবার লক্ষ্যে যেকোনো অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবেলায় বিমানবন্দর কর্তৃপক্ষ সদা প্রস্তুত। বিমান বন্দরের সার্বিক কার্যক্রমও স্বাভাবিক আছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   আনসারের কর্মবিরতি  শাহ আমানত-চট্টগ্রাম বিমানবন্দর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: