মেঘনা-ধনাগোদা বাঁধ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে: তানভীর হুদা

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

সারাদেশ

সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেছেন,

2024-08-26T22:03:30+00:00
2024-08-26T22:03:30+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
মেঘনা-ধনাগোদা বাঁধ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে: তানভীর হুদা
নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর
প্রকাশ: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ১০:০৩ পিএম 
মেঘনা-ধনাগোদা বাঁধ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে: তানভীর হুদা
সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেছেন, দুর্যোগে, দুর্বিপাকে কিংবা সঙ্কটে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা সবসময়ই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে বন্যার্তদের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীসহ দেশবাসীকে আহ্বান জানিয়েছেন। বন্যাকবলিত এলাকার মানুষগুলো এখন মহাবিপদে।

তিনি বলেন, পালিয়ে যাওয়া ফ্যাসিষ্ট সরকারের সীমাহীন দুর্নীতি, সংস্কারের নামে শত কোটি কোটি টাকা লোপাটে বেড়িবাঁধগুলো নামকাওয়াস্তে মেরামতের কারণে প্রাকৃতিক দুর্যোগ আসলেই চরম বিপর্যয় নেমে আসে উপকূলীয় জনপদে।

সোমবার (২৬ আগস্ট) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। 

বিএনপি নেতা তানভীর হুদা বলেন, বাংলাদেশের বিভিন্ন জেলায় যেভাবে বন্যার প্রাদুর্ভাবের কারণে ও কয়েকদিনে টান বৃষ্টির ফলে মতলব উত্তরের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ ৬৪ কিলোমিটার বেড়িবাঁধের মূল রাস্তার বিভিন্ন যায়গায় ভাঙ্গন দেখা দিয়েছে। গতকাল (রোববার) ছাত্র-জনতা স্বেচ্ছাশ্রমে কিছুটা মেরামত করেছে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধ রক্ষায় দল মত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে। 

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি গেলাম সারোয়ার মজুমদার, সহ-সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী মামুন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্ল্যা, সাদুল্ল্যাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল ইসলাম প্রমুখ।

সময়ের আলো/আরআই



  বিষয়:   মেঘনা-ধনাগোদা বেড়িবাঁধ  বন্যার্তদের সহায়তা  চাঁদপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: