মোবাইল কিনে না দেওয়ায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দীপা ওঝা (১৭) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। সোমবার (২৬ আগস্ট) উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের কোনেরভিটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দীপা ওঝা স্থানীয় কাজী মন্টু কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ও কোণের ভিটা গ্রামের দিলীপ ওঝার কন্যা।
কোটালীপাড়া থানার এসআই আমিনুল ইসলাম বলেন, গত ৩ দিন আগে দীপা ওঝা তার বাবাকে একটি মোবাইল ফোন কিনে দিতে বলে। দীপার বাবা দীলিপ ওঝা ফোনটি কিনে না দেওয়ায় আজ (সোমবার) ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
এ বিষয়ে কোটালীপাড়া থানায় একটি ইউডি মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করেছে।
সময়ের আলো/আরআই